Sunday, 6 September 2026

ভোগ-দখলীয় সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 3 March 2020, 23:00

ডেস্ক রিপোর্ট : সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা চলমান থাকা অবস্থায় রেকর্ডিয় দীর্ঘকালের ভোগ-দখলীয় সম্পত্তি কুচক্রী মহল কর্তৃক দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন শহরের ইটাগাছা গ্রামের মৃত ঈমান আলীর স্ত্রী রহিমা খাতুন। লিখিত অভিযোগে তিনি বলেন, পলাশপোল মৌজায় বিগত ২০০৩ সালে জে এল ৯৪, খতিয়ান নং-২০১২, ২০১৩, ২০১৫, ২০১৭, ২০২১, ১৯৯৩, ২০০৭ এবং ৪২৩১, ৪২৩৮, ১২৮০ দাগে ৩৩ একর ০৬ শতক সম্পত্তি আমার স্বামী জীবিত থাকা অবস্থায় ৯টি দলিলে ক্রয় করেন। সে অনুযায়ী সেখানে সিটি এগ্রোকমপ্লেক্স লিমিটেড নির্মাণ করে আমরা দীর্ঘকাল যাবৎ উক্ত সম্পত্তি ভোগদখল করে আসছি। কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর পারিবারিক শত্রæতার জের ধরে স্থানীয় ভূমি দস্যু বাহিনীর আমাদের সম্পত্তির উপর কুনজর পড়ে এবং অবৈধভাবে দখলের জন্য বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে। ষড়যন্ত্রের অংশ হিসাবে উল্লেখিত ভূমি দস্যুরা প্রশাসনকে ভুল বুঝিয়ে আত্মসাতের পাঁয়তারায় লিপ্ত রয়েছে। অথচ উক্ত সম্পত্তি নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ১৬/০১/২০২০ইং তারিখ সিভিল রিভিউ পিটিশন নং- ১৩/২০২০- দায়ের করি। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। এছাড়া উক্ত সম্পত্তি বাংলাদেশ ব্যাংকে মট-গেজ রয়েছে। উক্ত প্রোজেক্টটি বাংলাদেশ ব্যাংক এবং আমাদের যৌথভাবে পরিচালিত হচ্ছে। এরপরও ওই কুচক্রী মহল প্রশাসনকে মিথ্যা তথ্য সরবরাহ করে এবং ভুল বুঝিয়ে সাইনবোর্ড স্থাপন করেছে। উক্ত সম্পত্তি নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা এবং ওই সম্পত্তিতে থাকা প্রোজেক্টে ৪/৫ কোটি টাকা মূল্যের সম্পদ থাকা স্বত্বেও তারা দখলের চেষ্টা করছেন। এতে আমি ক্ষতি সাধন হওয়ার সাথে সাথে রাষ্ট্রেরও বড় ধরনের ক্ষতি হবে। কারণ উক্ত সম্পত্তি বাংলাদেশ ব্যাংকের কাছে দায়বদ্ধ আছে। ওই কুচক্রী ভূমি-দস্যু মহলটি আমাদের দখলীয় সম্পত্তিতে থেকে মাছ দিনে রাতে লুট-পাট করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। বসত-ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, ভাঙচুর, লুটপাটসহ ধ্বংস যজ্ঞ চালাচ্ছে এবং মূল্যবান গাছপালাও কেটে হাজার হাজার টাকা বিক্রয় করে চলেছে। আমার পুত্ররা বাধা দিতে গেলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি এবং খুন জখমসহ নানা হুমকি-ধামকি প্রদর্শন করে যাচ্ছে ওই মহলটি। তিনি উক্ত ভূমি-দস্যু মহলের কবল থেকে সম্পত্তি রক্ষা, সন্তানদের জীবনের নিরাপত্তা এবং ওই মহলটির দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *