কালিগঞ্জে পুলিশের অভিযানে ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার হয়েছে। তবে মাদক চোর-চক্রের কাউকে আটক করতে পারেনি পুলিশ। থানার সহকারী উপ-পরিদর্শক আজিম হোসেন জানান, সোমবার গভীর রাতে থানার উপ-পরিদর্শক সালাহউদ্দিন আহমেদ ও সহকারী উপ-পরিদর্শক রাসেল মাহমুদ’র নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চাকদহা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিল। ওই সময় মাদক চোরচক্রের এক সদস্য বস্তায় করে ফেন্সিডিল নিয়ে কালিগঞ্জের দিকে আসছিল। এ সময় পুলিশ তাকে ধাওয়া করে। এক পর্যায়ে সে বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ওই বস্তা তল্লাশী চালিয়ে ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় এক জনের নামসহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে মামলা হয়েছে।

Leave a Reply