ভারতে সড়ক দুর্ঘটনায় খাজরার শিশু ফারহানা নিহত
নিজস্ব প্রতিনিধি : ভারতের ঘোজাডাঙ্গায় ট্রাকের ধাক্কায় আশাশুনির পিরোজপুর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী জাহিদ সরদারের ৭ বছরের মেয়ে ফারহানা জাহান ঋতু নিহত হয়েছে। (ইন্না…রাজিউন) শনিবার (২৯ ফেব্রæয়ারি) বিকাল ৩ টার দিকে ভারতের ঘোজাডাঙ্গায় প্রধান সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,সপ্তাহ খানেক আগে খাজরা বাজারের ফার্নিচার ব্যবসায়ী জাহিদ সরদার দুই কন্যাসহ স্বপরিবারে শশুরবাড়ি ভারতে ঘোজাডাঙ্গা বেড়াতে যায়। ঘটনার দিন জাহিদ সরদারের শশুরবাড়ির নিকট আত্বীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফিরছিলেন। পথিমধ্যে পিছন থেকে দ্রæতগতির একটি ট্রাক তার মেয়েকে চাপা দেয়। স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২ মার্চ) ভোর ৪টার দিকে ফারজানা জাহান ঋতু শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদ খাজরার পিরোজপুর গ্রামে পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জালাল মোড়লসহ সর্বস্তরের জনসাধারণ। সোমবার ঘোজাডাঙ্গার একটি হাসপাতালে নিহত শিশুটির ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

Leave a Reply