কুলিয়ায় সম্মিলিত ঘের ব্যবসায়ীদের মতবিনিময় সভা
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটার কুলিয়া শহীদ মিনার চত্বরে কুলিয়া, পারুলিয়া ও ফিংড়ী ইউনিয়নের সম্মিলিত ঘের ব্যবসায়ী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) বিকেল ৪টায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক বিকাশ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, চার ইউনিয়নের ঘের ব্যবসায়ী সংগঠনের সভাপতি মো. তোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক ও কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (শফি), দপ্তর সম্পাদক নুরুল হক মিঠু। এ সময় পারুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দীন সরাপী, ঘের ব্যবসায়ী শহিদুল ইসলাম, চন্দ্রকাšত্ম মল্লিক, ইমাদুল ইসলাম, প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘ঘেরে লোনা পানির তীব্র সংকট। অধিকাংশ ঘের ব্যবসায়ীদের অনেক ক্ষতি হচ্ছে। নেট-পাটা পানি চলাচলে বাধা সৃষ্টি করে বিধায় কোন প্রকার নেট-পাটা খালে থাকবে না। এ বিষয়ে সকলকে নজরদারি করতে হবে’। এছাড়া ঘের মালিকরা যেন ঠিক মত ঘেরের পানি সরবরাহ করতে পারে তার জন্য জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্লুইজগেইটের দাবি জানান।

Leave a Reply