ঢাকাSunday , 1 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের শ্রেষ্ঠ চাষি হলেন মৌতলার মাসুদ

admin ঢাকা
আপডেট: 1 March 2020, 22:02

নিজস্ব প্রতিনিধি: পরিবেশ বান্ধব জৈব প্রযুক্তির মাধ্যমে মৎস্য ঘেরের ভেড়িতে ওলকপি চাষ করে উপজেলার শ্রেষ্ঠ চাষি নির্বাচিত হয়েছেন কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের মৃত গোলাম কুদ্দুস খান’র ছেলে মাসুদ খান। রবিবার (১ মার্চ) সকালে তিনি উপজেলা কৃষি অফিস থেকে শ্রেষ্ঠ চাষির পুরস্কার গ্রহণ করেন। পরবর্তীতে মৌতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে তাকে পুরস্কৃত করা হয়। ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সচিব মহাসিন কবিরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, ইউপি সদস্য ফেরদাউস মোড়ল, মশিউর রহমান পলাশ, উপ-সহকারী কৃষি অফিসার আব্দুস সোবহান প্রমুখ। কৃষক মাসুদ খান জানান, ‘এ বছর তিনি তার ২ বিঘা মৎস্য ঘেরের ভেড়ি-বাঁধের উপর ওলকপির চাষ শুরু করেন। তার প্রতিটি ওলকপির ওজন হয়েছে প্রায় ৩ কেজিরও বেশি। এই কপি চাষে তিনি জৈব সার ব্যবহার করেছেন। যার কারণে খরচের পরিমাণও তুলনামূলক কম হয়েছে। ওলকপি চাষ করে তার পরিবারের চাহিদা পূরণসহ আর্থিকভাবে লাভবান হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *