সাতক্ষীরার পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৯ ফেব্রæয়ারি) সকালে তালা উপজেলার বেইলি ব্রিজের পাশে ও দুপুরে শহরের এসপি বাংলোর সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন তালা উপজেলার তেঘরিয়া গ্রামের কৃষ্ণ দাসের ছেলে গনেশ দাস ও সদরের পরানদহ গ্রামের দুল্লাপ রহমানের ছেলে গোলাপ রহমান। প্রত্যক্ষদর্শীরা জানায়, গনেশ দাস বাড়ি থেকে গরু নিয়ে বিলে কাজ করতে যাওয়ার সময় তালা উপজেলার বালিয়া বেইলি ব্রিজের পাশে পৌঁছালে পেছন দিকে থেকে একটি ইট বোঝাই ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানয়ীরা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার সাথে থাকা গরুটিও ঘটনাস্থলে মারা যায়। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ইট বোঝাই ট্রলিটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। অন্যদিকে শহরের এসপি বাংলার সামনে খুলনা গামী বাসের চাপায় শ্রমিক গোলাপ সরদার ঘটনাস্থলে নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের সাতক্ষীরা সদর হাসপতালে পাঠিয়েছে।

Leave a Reply