বালিয়াডাঙ্গা মাহমুদীয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির মনোনয়ন পত্র দাখিলে অনিয়মের অভিযোগ
জামাল উদ্দিন, কৃষ্ণনগর (কালিগঞ্জ সাতক্ষীরা) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা মাহমুদীয়া দাখিল মাদরসায় ম্যানেজিং কমিটির মনোনয়ন দাখিলে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসা কর্তৃপক্ষ মনোনয়ন দাখিলের জন্য ২৬ ফেব্রæয়ারি হতে ২৯ ফেব্রæয়ারি বিকেল ৪ টা পর্যন্ত সময় নির্ধারণ করেন। নির্ধারিত সময়ের মধ্যে হায়াত আলী, গোলাম মোস্তফা, ইকবাল হোসেন, আয়ুব হাসান, হাসিনা খাতুন ও ছফুরা মনোনয়ন পত্র দাখিল করেন। কিন্তু ২৯ ফেব্রæয়ারি মনোনয়ন জমা দেওয়ার সময় পার হয়ে গেলেও উপজেলা কৃষি অফিসার মাদরাসার নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসাবে কর্মকর্তা রুহুল আমিনের নির্দেশে ৪ টা ৪৭ মিনিটে আ: জব্বার, আ: সালাম ও আব্দুল মাজেদ মাদরাসায় এসে অফিস সহকারী আব্দুর রহমানের কাছ থেকে মনোনয়ন পত্র পূরণ করে সুপারের নিকট জমা দেন। এ অনিয়মের জন্য সুপার শামসুদ্দিনের নিকট মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘প্রিজাইডিং অফিসারের আদেশক্রমে আমি মনোনয়ন জমা নিয়েছি’। এ বিষয়টি খতিয়ে দেখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাদরাসার অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছেন।

Leave a Reply