বর্ণাঢ্য আয়োজনে কাটিয়া যুব সংঘের দ্বিতীয় বর্ষে পদার্পণ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে কাটিয়া যুব সংঘের দ্বিতীয় বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় শহরের টাউন বাজার মোড়ে কাটিয়া যুব সংঘের অস্থায়ী কার্যালয়ে বার্ষিক বনভোজন, কেক কাটা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। কাটিয়া যুব সংঘের সভাপতি এস এম রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
শেখ মোস্তাক আহমেদ শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র মো. আবদুস সেলিম, কাটিয়া টাউন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান মিজান, মো. জুলফিকার আলি উজ্জল, ব্যাংকার মিল্টন, ব্যবসায়ী শেখ শফিউল্লাহ মনি, সংগঠনটির সাধারণ সম্পাদক সাহাদুল করিম বাপ্পি প্রমুখ। এর আগে বিকালে সংগঠনের সদস্যদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Leave a Reply