ঢাকাSaturday , 29 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধ্বংসের মুখে রমজাননগরের সোরা মিনি সুন্দরবন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 February 2020, 14:48

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা মিনি সুন্দরবনটি রক্ষণাবেক্ষনের অভাবে বর্তমানে ধ্বংসের মুখে পতিত হয়েছে। রক্ষণাবেক্ষনের অভাবে অরক্ষিত মিনি সুন্দরবনটি স্বার্থান্বেষী মহল কর্তৃক বন্য গাছপালা উজাড় করছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা জানায়, ‘রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের মাদার নদীর চরের রমজননগর মৌজার খাস খতিয়ানের এস এ ২২৬৫, ২২৭০, ১৬৫২, ১৬৫১ দাগের প্রায় ২শ’ একর জমিতে প্রায় ৩০ বছর আগে প্রাকৃতিক ভাবে ম্যানগ্রোভ বনায়নের সৃষ্টি হয়।

আইলা, সিডরসহ বহু প্রাকৃতিক দুর্যোগ থেকে এই মিনি সুন্দরবন আমাদের এলাকাকে রক্ষা করে চলেছে। কিন্তু এক শ্রেণির কুচক্রী মহল এই মিনি সুন্দরবনের গাছ কেটে বন ধ্বংস করে চলেছে’। তারা আরও জানায়, ‘ইতোপূর্বে মিনি সুন্দরবনটি দেখভাল করার জন্য এলাকার সুধী মহলদের নিয়ে একটি কমিটি ছিল। অত:পর রমজাননগর ইউনিয়ন পরিষদ থেকে প্রগতি নামক এক এনজিও প্রতিষ্ঠানকে এই মিনি সুন্দরবনের রক্ষণাবেক্ষনের দায়িত্ব দেওয়া হয়। প্রগতি প্রায় দুই বছর পূর্বে তাদের দায়িত্ব ছেড়ে দেয়।

এরপর থেকে এই মিনি সুন্দরবনটি অরক্ষিত অবস্থায় আছে। যার ফলে কিছু অসাধু স্বার্থান্বেষী মহল এই মিনি সুন্দরবন থেকে প্রতিনিয়ত গাছ কেটে, ডাল পালা ভেঙে বন উজাড় করে চলেছে। এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারী বলেন, ‘সোরা মিনি সুন্দরবনের বিষয়ে আমার জানা ছিল না। আমি সরজমিনে তদন্ত পূর্বক মিনি সুন্দরবন রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *