কলারোয়ায় ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কলারোয়া অফিস: কলারোয়ায় ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো পৌরসদরের ঝিকরা গ্রামের মিজানুর রহমানের ছেলে আমিনুল ইসলাম রিংকু (৪২) ও উপজেলার উত্তর দেবনগর গ্রামের মৃত রহমত আলী মাস্টারের পুত্র হাবিবুর রহমান (৪০)। কলারোয়া থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কলারোয়া পৌরসভাধীন ঝিকরা গ্রামস্থ নূরে মদিয়া কওমী মাদ্রাসার পশ্চিমপাশে ঝিকরা ৫নং ওয়ার্ড এলাকা থেকে শুক্রবার রাতে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

Leave a Reply