ঢাকাFriday , 28 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে পি.এন মাধ্যমিক বিদ্যালয় জয়ী

admin ঢাকা
আপডেট: 28 February 2020, 22:40

ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ এর ১২তম খেলায় সাতক্ষীরা পি.এন মাধ্যমিক বিদ্যালয় ৪৭ রানে জয়লাভ করেছে। শুক্রবার (২৮ ফেব্রæয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা পি.এন মাধ্যমিক বিদ্যালয় বনাম সাতক্ষীরা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় পরস্পর মুখোমুখী হয়। খেলায় সাতক্ষীরা পি.এন মাধ্যমিক বিদ্যালয় টসে জিতে ব্যাট করতে নেমে ৪৪.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৩ রান করে। জবাবে সাতক্ষীরা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় ব্যাট করতে নেমে ৪৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। ফলে সাতক্ষীরা পি.এন মাধ্যমিক বিদ্যালয় ৪৭ রানে জয়লাভ করে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার: বাপ্পী

20 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com