ফকরাবাদে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে গোয়ালডাঙ্গা চ্যাম্পিয়ন
বড়দল (আশাশুনি) প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে আশাশুনির বড়দল ইউনিয়নের ফকরাবাদে ১৬দলীয় নক-আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) সন্ধ্যা থেকে সারারাত ব্যাপি ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে ফকরাবাদ পল্লী মঙ্গল সংঘ। শিক্ষক মলয় মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টর শুভ উদ্বোধন করেন বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লা।
ফাইনাল খেলায় আশাশুনির গোয়ালডাঙ্গা ক্রিকেট টিম ও পাইকগাছার হাছিমপুর ক্রিকেট টিম পরস্পরের মুখোমুখি হয়। আকর্ষণীয় এই খেলাটিতে গোয়ালডাঙ্গা ক্রিকেট টিম হাছিমপুর ক্রিকেট টিমকে ২৬ রানের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে মনোমুগ্ধকর এই খেলাটিতে আম্পায়ারের দায়িত্ব পালন করেন তন্ময় মÐল, মৃণাল মÐল, গোপাল মÐল ও শিক্ষক হিরণময় মÐল। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন, আল মামুন ও সিফাতুল্লাহ। চ্যাম্পিয়ন দলকে ১০ সিএফটি ফ্রিজ ও রানার্স আপ দলকে ১৯ ইঞ্চি এলইডি মনিটর প্রদান করেন যথাক্রমে চেয়ারম্যান আলিম মোল্লা ও ফাকরাবাদ আদর্শ যুব সংঘের উপদেষ্টা ও সাংবাদিক এসএম শরীফ। এ সময় ইউনিয়ন আ’লীগ সভাপতি সুরঞ্জন ঢালী, কৃষকলীগ সভাপতি সোহরাব মোড়ল, আ’লীগ নেতা মন্টু সরদার, ছাত্রলীগ সাধারণ সম্পাদক. সুমন, ইউপি সদস্য হাফেজ রুহুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply