ঠোঁট কাটা ও তালু কাটা শিশুদের পাশে মানবতার কল্যাণ ফাউন্ডেশন
ডেস্ক রিপোর্ট : মানবতার কল্যাণ ফাউন্ডেশন গরিব ও অসহায় পরিবারের নয় মাস বয়স হতে পাঁচ বছর বয়সী শিশুদের ঠোঁট কাটা ও মুখের ভিতর তালু কাটা রোগীদের ঢাকাতে নিয়ে বিনামূল্যে চিকিৎসা করানোর উদ্যোগ গ্রহণ করেছে। সাতক্ষীরার সব উপজেলা এই রোগে আক্রান্ত শিশুদের পরিবারের জন্য সাতক্ষীরার কৃতি সন্তান, মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জি.এম সৈকতের এই মহতী উদ্যোগ। এ প্রসঙ্গে জি.এম সৈকত বলেন, ফাউন্ডেশনের উদ্যোগে সাতক্ষীরা, কুষ্টিয়া, রংপুর এবং সুনামগঞ্জ জেলাতে শিশুদের জন্য প্রথম পর্যায়ে এই উদ্যোগ। তবে পর্যায়ক্রমে সব জেলাগুলোতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। যোগাযোগ, মানবতার কল্যাণ ফাউন্ডেশন, প্রধান কার্যালয়- গুলফেঁশা প্লাজা (৯ম তলা), মগবাজার, ঢাকা। মোবাইল: ০১৭২৬-২৫৭২৫৯।

Leave a Reply