জেডিসিতে আয়েনউদ্দীন মাদ্রাসায় ৩ জন ট্যালেন্টপুলসহ ৫ জনের বৃত্তি লাভ
নিজস্ব প্রতিনিধি : জেলার মহিলা আলিম মাদ্রাসার মধ্যে ঈর্ষণীয় ফলাফল অর্জন করে শীর্ষস্থান ধরে রেখেছে সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসা। বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০১৯ সালের জেডিসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তির তালিকায় পাঁচ জন বৃত্তি লাভ করেছে ওই শিক্ষা প্রতিষ্ঠানে। ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন ট্যালেন্টপুল ও ২জন সাধারণ বৃত্তি লাভ করে জেলায় শীর্ষস্থান দখল করেছে। বৃত্তি প্রাপ্তরা হলেন ট্যালেন্টপুলে রাফেজা, তাওফিকা, তাহহিয়া নাজনিন এবং সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়েছেন শারমিন সুলতানা ও রতনা খাতুন। প্রতিষ্ঠানটির অভিভাবক ডা. আবুল কালাম বাবলা, অধ্যক্ষ মো. রুহুল আমিন ও সংশ্লিষ্ট শিক্ষকরা বৃত্তি প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তাদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

Leave a Reply