কৈখালীতে দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত
কৈখালী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর ৫নং কৈখালী ইউনিয়নের ৭২নংপুর্বকৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপক‚লীয় মানুষের সচেতন মূলক দুর্যোগ ঝুঁকি হ্রাসের লক্ষে বিশেষ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৬ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় নবযাত্রা প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় মহড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম।
হাজার হাজার এলাকাবাসীর উপস্থিতিতে ‘সাগর পাড়ের গল্প’ শিরোনামে মাঠ মহড়ায় অংশগ্রহণ করেন বিভিন্ন ওয়ার্ড দুর্যোগ ঝুঁকি হ্রাস কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের ইউ,পি সদস্য মো: মতিয়ার রহমান মোড়ল,ও ৪ নং ওয়ার্ডের ইউ পি সদস্য মো: আব্দুল আজিজ এবং ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সদস্যা মো: রাফিজা পারভীন (সাহিদা) ও ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্যা মাজিদা পারভীন ও ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা সদস্যা মর্জিনা পারভীন এবং ৫নং কৈখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য,ব্যক্তিগণ।

Leave a Reply