শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে প্রার্থী বাছাই সম্পন্ন
শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন ২০২০ প্রার্থীদের বাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) বিকাল ৫টা পর্যন্ত ১১টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সভাপতি পদে জি এম আকবার কবীর, আনিসুজ্জামান সুমন, জি এম মোহাম্মাদ আলী, সহ-সভাপতি পদে এস এম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক পদে এস এম জাহিদুল ইসলাম (জাহিদ সুমন), সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে এম.আব্দুর রহমান বাবু, জি এম কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক পদে তপন কুমার বিশ্বাস, অর্থ সম্পাদক পদে শেখ সোহরাব হোসেন, আসাদুজ্জামান লিটন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মারুফ, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কাদের, কার্যনির্বাহী সদস্যপদে আলমগীর সিদ্দিকী ও রণজিৎ বর্মণ। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১ মার্চ এবং নির্বাচন আগামী ১২ মার্চ বৃহস্পতিবার।

Leave a Reply