লাঙ্গলঝাড়া কে এল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত
OLYMPUS DIGITAL CAMERA ডেস্ক রিপোর্ট : কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়নের কে এল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে প্রমোটিং পিস অ্যান্ড জাস্টিস (পিপিজে-সাতক্ষীরা) অ্যাকটিভিটির আওতায় সরকারি আইনগত সহায়তা বিষয়ে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটি ও উইমেন জব ক্রিয়েশন সেন্টার যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। লাঙ্গলঝাড়া কে এল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিডিও প্রদর্শনী ও বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, লাঙ্গলঝাড়া ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি, ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পিপিজে-সাতক্ষীরা অ্যাটিভিটির প্রোগ্রাম ম্যানেজার মো. ইউনুস আলী, প্রোগ্রাম অফিসার মোস্তাক আহমেদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহেনা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি মো. নুরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে ভিডিও প্রদর্শনী ও বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানের শুরুতেই মাল্টি মিডিয়ার মাধ্যমে সরকারি আইনগত সহায়তা বিষয়ক ভিডিও (নাটক) প্রদর্শন করা হয়। পরে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ‘সরকারি আইন সহায়তা কার্যক্রম প্রসারে সচেতনতায় যথেষ্ট’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিপাদ্য বিষয়ের উপর বিদ্যালয়ের ক্ষুদে ছাত্র-ছাত্রীরা পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে নানা তথ্য-উপাত্ত ও যুক্তিতর্ক দিয়ে অনুষ্ঠানটি প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ করে তোলে। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক সহকারী শিক্ষক তজিবুর রহমান, শেফালী খাতুন ও আবুল কালাম। সময় নির্ধারণে সহযোগিতা করেন সহকারী শিক্ষক আব্দুল গফুর এবং উপস্থাপনা করেন সহকারী শিক্ষক হাসানুজ্জামান। বিতর্ক প্রতিযোগিতার পক্ষে অংশ গ্রহণ করেন, বিদ্যালয়ের ছাত্র তানভীর রানা, শেফাত ইকবাল ও তৌহিদুর রহমান (দলনেতা) এবং বিপক্ষে অংশ গ্রহণ করেন, একই বিদ্যালয়ের ছাত্রী মাহবুবা সুলতানা, জাহারুন হাবিবা ও শিউলী খাতুন (দলনেতা)। উভয় দলের বক্তব্য শুনে প্রতিযোগিতা শেষে বিচারক মন্ডলী বিপক্ষ দলকে বিজয়ী ঘোষণা করেন এবং বিপক্ষ দলের দলনেতা শেফালী খাতুনকে শ্রেষ্ঠ বক্তা নির্বাচন করেন। প্রতিযোগিতা শেষে উভয় দলের ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে নাস্তা দেয়া হয়। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে ভিডিও প্রদর্শনী ও বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করেন লাঙ্গলঝাড়া কে এল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারীসহ প্রায় তিন শতাধিক শিক্ষার্থী।

Leave a Reply