ঢাকাThursday , 27 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পূজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন সৌম্য সরকার

admin ঢাকা
আপডেট: 27 February 2020, 00:16

 

ডেস্ক রিপোর্ট:  খুলনার মেয়ে প্রিয়ন্তি দেবনাথ পূজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। এর আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে চারটি প্রাইভেট কার, আটটি মাইক্রো বাস ও ছয়টি বাসের বহরে পাঁচশ বরযাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে রওয়ানা হন সৌম্য। রাত ৮টায় তিনি খুলনায় পৌঁছান। দুপুরে সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়ার লাল-সবুজ বাড়িতে ঢাক-ঢোল, কাশীর বাদ্য আর উলুধ্বনিতে পরিবার-পরিজনের উপস্থিতিতে গায়ে হলুদ হয়ে যায় সৌম্য সরকারের। এ সময় হলুদ মাখিয়ে সৌম্য সরকারকে জন্য আশির্বাদ করেন বাবা-মা, ভাই-ভাবীসহ পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরা। আজ থেকে জীবনের নতুন ইনিংস শুরু করলেন এ তারকা ক্রিকেটার। জাঁকালো আয়োজনের মধ্যে দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেললেন তিনি।
সৌম্য সরকারের বাবা সৌম্যের বাবা অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার জানান, সনাতন ধর্মীয় রীতি-নীতি মেনে রাত ১১টায় সৌম্যর বিয়ে সম্পন্ন হয়েছে। প্রিয়ন্তি দেবনাথের বাবা গোপাল দেবনাথ ব্যবসায়ী ও মা মাধবী দেবনাথ গৃহিণী। তাদের বাড়ি খুলনা শহরের টুটপাড়া এলাকায়। পূজা বর্তমানে ও লেভেল পড়ছেন ঢাকার একটি কলেজে। তিন বোনের মধ্যে তিনি সবার ছোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *