ঢাকাThursday , 27 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় আল-আমীন একাডেমীর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 27 February 2020, 21:52

তালা প্রতিনিধি : তালা উপজেলার বি.দে সরকারী (পুরাতন) হাইস্কুল মাঠে তালার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান আল-আমীন একাডেমীর বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) সকালে একাডেমীর সভাপতি ডা. মাহমুদুল হকের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগের উপজেলা সভাপতি সরদার জাকির হোসেন। শিক্ষক ও সাংবাদিক নুর ইসলামের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, আপ্তাব উদ্দীন, কামরুল ইসলাম, নরিম হোসেন, আব্দুল্লাহ আল মামুন, তরিকুল ইসলাম, রেজাউল ইসলাম, আব্দুল জলিল, আব্দুল সবুর, তোয়াহিরা খানম, আল-আমীন, অভিভাবক ডা. কবীর হোসেন, সরদার আমজাদ হোসেন, রিয়াজুল ইসলাম, প্রভাষক ওবায়দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *