ঢাকাThursday , 27 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা লিগ্যাল এইড কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 27 February 2020, 22:03

ডেস্ক রিপোর্ট : বিনামূল্যে আইনগত সহায়তা জনগণের দোর গোড়ায় পৌঁছাতে জেলা লিগ্যাল এইড কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফ্রেব্রæয়ারি) ফ্রেন্ডশিপ ট্রানজিশান্যাল প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাদেরও এগিয়ে আসতে হবে। ফ্রেন্ডশিপের স্বাস্থ্যসেবার মান খুব ভাল যা আমার পরিবারও নিয়েছে এবং আপনারাও সেই সেবাগুলো নি:সন্দেহে নিতে পারেন। লিগ্যাল এইড কার্যক্রম গতিময় করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে এগিয়ে আসতে হবে এবং সেই সাথে ফ্রেন্ডশিপকে সহযোগিতা করতে হবে। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. মো. হোসাইন সাফায়াত, অ্যাডিশন্যাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির, জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ সালমা আক্তার। এছাড়াও ফ্রেন্ডশিপ ইনক্লুসিভ সিটিজিনশিপ সেক্টরের পরিচালক আয়েশা তাসিন খান, ডেপুটি জেনারেল ম্যানেজার আহমেদ তৌফিকুর রহমান, সিনিয়র ম্যানেজার আবু মোহাম্মদ শিহাব, সিনিয়র ম্যানেজার (এএসডি প্রকল্প) মো. নাঈম খান, টিম লিডার (এসইডি কর্মসূচি) মো: সাখাওয়াত হোসেন, জেলার লিগ্যাল এইড কমিটির সকল সম্মানিত সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট ফ্রেন্ডশিপ প্রকল্প অফিসের কর্তব্যরত প্রতিনিধিগণ এবং ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। সভার শুরুতে জেলা লিগ্যাল এইডের বর্তমান কাজের সংক্ষিপ্ত কার্যক্রম প্রোজেক্টরের মাধ্যমে ধারাবাহিক ভাবে তুলে ধরেন, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সালমা আক্তার। এ সময় তিনি বলেন, ‘সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিনা মূল্যে আইনি সুবিধা প্রদানের লক্ষে জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ এবং সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শেখ মফিজুর রহমান প্রতিটি ইউনিয়নে প্রচার-প্রচারণার কাজ শুরু করেছে। ফ্রেন্ডশিপ চর জনগোষ্ঠী, দক্ষিণাঞ্চালের লবণাক্ত প্রবল ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে কীভাবে কাজ করে, কাজ করতে গিয়ে সরকারের বিভিন্ন দপ্তরগুলো থেকে আন্তরিক সহযোগিতা পাচ্ছে এবং সরকারের সহযোগিতা গুলো কীভাবে আরও সুবিধা বঞ্চিত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, বিশেষ করে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির সাথে ফ্রেন্ডশিপ কীভাবে সমন্বিত উদ্যোগে কাজ করতে পারে সেই বিষয়ে বিশদ আলোচনা করেন। শুরতেই একটি তথ্য উপস্থাপনার মাধ্যমে ফ্রেন্ডশিপের বিষদ কার্যক্রম তুলে ধরেন ডেপুটি জেনারেল ম্যানেজার আহমেদ তৌফিকুর রহমান। এর পরই এএসডি প্রকল্প কীভাবে সাতক্ষীরার সুবিধা বঞ্চিত মানুষের সাথে কাজ করছে সেই গুলো বিষদ তুলে ধরেন সিনিয়র ম্যানেজার মো. নাঈম খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *