ঢাকাThursday , 27 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিয়ানী সীমান্ত থেকে ১১ কেজি ৭৫০ গ্রাম ভারতীয় রূপা জব্দ

admin ঢাকা
আপডেট: 27 February 2020, 22:03

 

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার কালিয়ানী সীমান্ত থেকে ১১ কেজি ৭৫০ গ্রাম ভারতীয় রূপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) বিকেলে সদর উপজেলার কালিয়ানী সীমান্ত থেকে উক্ত রুপা জব্দ করা হয়। তবে, বিজিবি এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি। জব্দকৃত রূপার বাজার মূল্য ৭ লাখ ৯১ হাজার ৭৬৫ টাকা। বিজিবি জানায়, সদর উপজেলার কালিয়ানী সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে রূপার একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানী বিওপির টহল কমান্ডার হাবিলদার শরিফুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল সেখানে অভিযান চালায়। এ সময় কালিয়ানী মাঠ নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১১ কেজি ৭৫০ গ্রাম ভারতীয় রূপা জব্দ করা হয়। সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটেলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত রূপার আনুমানিক মূল্য ৭ লাখ ৯১ হাজার ৭৬৫ টাকা। তিনি আরও জানান, জব্দকৃত রূপা গুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *