কালিগঞ্জে গাঁজাসহ আটক-২
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ১’শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তারা হলেন চাম্পাফুল ইউনিয়নের থালনা গ্রামের কেশব সরদারের ছেলে সুদিপ্ত সরকার (২০) ও ইউসুফপুর গ্রামের বাবু মল্লিক’র ছেলে সোলাইমান হোসেন (১৮)। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ৫ টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক রাসেল মাহমুদ’র নেতৃত্বে পুলিশ চাম্পাফুল ইউনিয়নের থালনা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ১’শ গ্রাম গাঁজাসহ সুদিপ্ত ও সোলাইমানকে আটক করা হয়। আসামিদেরকে বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply