আশাশুনিতে গ্রাম ডাক্তার সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে কুমোদিনী ফার্মা’র উদ্যোগে গ্রাম ডাক্তার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) দুপুরে আশাশুনি সদরের জেলেখালী এসডিএফ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি। গ্রাম ডাক্তার আ. সালামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশানের সাতক্ষীরা জেলা সভাপতি ও বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদ জেলা সভাপতি শাহিনুর আলম। বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস কে হাসান। গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি জেলা প্রচার সম্পাদক রফিক আহমেদের সঞ্চালায় সম্মেলনে গ্রাম উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার কামরুজ্জামান, আক্তারুল ইসলাম, গোলাম ইয়াছিন, আ: মাজিদ, সাহেব আলি, মীর্জা হাসান ইকবাল, মনোহর চন্দ্র মন্ডল, বিদ্যুৎ চক্রবর্তী, আনারুল ইসলাম, মফিজুল ইসলাম, দীনেশ প্রমুখ। অনুষ্ঠানে কুমোদিনী ফার্মার এরিয়া ম্যানেজার রনজিৎ কুমার শীল কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আলোচনা করেন।

Leave a Reply