ঢাকাWednesday , 26 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৈত্রিক সম্পত্তি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 26 February 2020, 21:35

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক ঘেরা-বেড়া দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের তিন পুরুষের ভোগ দখলীয় সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অবৈধ দখল চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন কালিগঞ্জ উপজেলার দেয়া গ্রামের বীরেশ্বর ঘোষ এর ছেলে হারান চন্দ্র ঘোষ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পূর্ব পুরুষ গণের ওয়ারেশ হিসাবে কালিগঞ্জ থানার দেয়া মৌজায় (জেএল-৮৭) এস এ ৬৬, ডিপি ৪৮৪ নং খতিয়ানে এস এ দাগ ৭৭৫, হাল ১৬৬৮ দাগে মোট ১.০৬ একর জমির মধ্যে ০.৭১ শতক জমি প্রাপ্ত হয়ে এবং হাল সেটেলমেন্ট জরিপে রেকর্ড করে নিয়ে সীমানা চিহ্নিতপূর্বক দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগদখল করছি। সম্প্রতি কালিগঞ্জের খাজাবাড়িয়া গ্রামের কাশেম আলীর ছেলে আজিজুল ইসলাম, আশরাফ আলীর ছেলে আয়ুব আলী ও আব্দুল গণি একই মৌজায় এস এ ৬৫নং খতিয়ানে এস এ ৭৭৫ দাগের ১.০৬ একর জমির মধ্যে ০.৩৫ শতক সম্পত্তি উজয়মারী গ্রামের মৃত বীরেশ্বর হালদারের স্ত্রী সুমিত্রা রাণী হালদারের কাছ থেকে ক্রয় করে। তারা ক্রয় করেছে ০.৩৫ শতক অথচ এখন দখলের চেষ্টা চালাচ্ছে ০.৪৫ শতকের মত সম্পত্তি। তাদের দখলে বাধা দিলে উভয় পক্ষের আমিনের উপস্থিতিতে মাপ-জরিপের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সে অনুযায়ী উভয়পক্ষের নিযুক্ত আমিন মাপ জরিপ করে। কিন্তু সে সময় সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ায় ১৫ ফেব্রæয়ারি ফের মাপ-জরিপ শুরু হয়। মাপ জরিপ চলাকালে কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী আকস্মিক সেখানে উপস্থিত হয়ে শোনা-বোঝা ছাড়াই আমার তিন পুরুষের ভোগ-দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে ঘেড়া-বেড়া দেওয়ার জন্য তার বাহিনীকে নির্দেশ দেন। নির্দেশ পাওয়া মাত্রই আমার মালিকানাধীন ফলজ গাছ ও বাঁশবাগান থেকে বাঁশ কেটে সাঈদ মেহেদীর লোকজন আমার দখলীয় সীমানার মধ্য থেকে ০.১০ শতক জমি জোরপূর্বক ঘেরা দিয়ে জবর দখল করে নেয়। এ ঘটনায় উপস্থিত উভয়পক্ষের আমিন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ হতবাক হয়ে পড়েন। এ বিষয় নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
তিনি আরো বলেন, আমার পৈতৃক সম্পত্তি জবরদখলের ঘটনার প্রতিকার চেয়ে লিখিতভাবে কালিগঞ্জ থানায় অভিযোগ প্রদান করি। একই সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ ও সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়কে লিখিতভাবে অবগত করি। এ দখলের বিষয়ে প্রথম আলোসহ বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়েছে। পরবর্তীতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের পরামর্শে জবরদখল করে নেওয়া উক্ত ০.১০ শতক জমিতে দেওয়া ঘেরা-বেড়া গত ২০ ফেব্রæয়ারি এলাকাবাসীর সহযোগিতায় অপসারণ করি। এতে ক্ষিপ্ত হয়ে দখলবাজ চক্রটি আমাকে, আমার পরিবার এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে জমিদাতা সুমিত্রা হালদারকে দিয়ে কালিগঞ্জে একটি সংবাদ সম্মেলন করায়। সংবাদ সম্মেলনে সুমিত্রা রাণী উল্টো আমরা বিরুদ্ধে তার জমি দখল করছি মর্মে অভিযোগ তুলেছেন। অথচ সুমিত্রা রাণীর সেখানে কোন সম্পত্তি নেই। তার সম্পত্তি বিক্রয় করে দিয়েছে। সুমিত্রা রাণীকে চাপ প্রয়োগ করে ওই দখলদার চক্রটি আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করতে বাধ্য করেছে। এছাড়া উপজেলা চেয়ারম্যানের বাহিনীর সদস্যরা প্রকাশ্যে এবং মোবাইলে আমাদেরকে খুন জখমসহ দেশ ত্যাগে বাধ্য করার হুমকি-ধামকি প্রদর্শন করছে। আমি আশঙ্কা করছি আমার পৈতৃক সম্পত্তি আবারও তার বাহিনীর সদস্যরা দখল করে নিতে পারে। তিনি ওই অবৈধ দখলদার চক্রের হাত থেকে তার তিন পুরুষের সম্পত্তি রক্ষা, মিথ্যা হয়রানি এবং ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *