ঢাকাWednesday , 26 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন সাতক্ষীরার ৩৫জন

admin ঢাকা
আপডেট: 26 February 2020, 21:38

নিজস্ব প্রতিনিধি : চিকিৎসা সেবার জন্য সাতক্ষীরা থেকে ৩৫জন পেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্থিক সহায়তার চেক। বুধবার (২৬ ফেব্রæয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল সংশ্লিষ্টদের হাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ ও কল্যাণ শাখা থেকে প্রদত্ত এই চেক তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, সহকারী কমিশনার ইন্দ্রজিৎ সাহা ও উম্মে মুসলিমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩৫ জনের মাঝে ১৫ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। প্রসঙ্গত: ক্যান্সার, হাড় ক্ষয়সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মানুষের পক্ষে সহায়তা চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৩৫ জনের অনুক‚লে ১৫ লাখ ৭০ হাজার টাকার চেক পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *