‘মেজো ভাই থেকে এমপি জগলুল’ বইয়ের মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে ৫ দিন ব্যাপী বঙ্গবন্ধু বই মেলার ৪র্থ দিনে ‘মেজো ভাই থেকে এমপি জগলুল’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রæয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলা সদরের মর্ডান কিন্ডার গার্ডেন চত্বরে ‘মেজো ভাই থেকে এমপি জগলুল’ বইয়ের মোড়ক উন্মোচন হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা অজয় সাহা, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা, প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম আকবর কবির, প্রভাষক মোশাররফ হোসেন সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শ্যামনগর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারসিকের লিয়াজো অফিসার গাজী আল ইমরান। বইটি সম্পাদনা করেন অনলাইন অ্যাকটিভিস্ট রেজওয়ানুল আজাদ নিপুন।

Leave a Reply