ক্রীড়া ব্যক্তিত্ব মৃত্যুঞ্জয় ও তৈয়ব হাসানকে সংবর্ধনা
সাতক্ষীরা দুই ক্রীড়া ব্যক্তিত্ব ও কৃতি সন্তান বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দলের খেলোয়াড় কলারোয়ার মো: মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সাবেক ফিফা রেফারি ও রেফারি ইনস্টাক্টর তৈয়ব হাসানকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। গত ২২ ফেব্রæয়ারী সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা এ সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সংবর্ধনা প্রদান করেন সুযোগ্য পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, কোষাধ্যক্ষ শাহ আলম হাসান শানু, নির্বাহী সদস্য আ.ম আখতারুজ্জামান মুকুল, মীর তাজুল ইসলাম রিপন, মো. আলতাফ হোসেন, স.ম সেলিম রেজা, খন্দকার আরিফ হাসান প্রিন্স, কাজী কামরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্ব। অনুষ্ঠানে প্রধান অতিথি সংবর্ধিত ক্রীড়া ব্যক্তিত্বদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply