ঢাকাSunday , 23 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ায় ইউনিয়ন আ.লীগের ২১ ফেব্রুয়ারী পালন

admin ঢাকা
আপডেট: 23 February 2020, 21:21

কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ মহান ২১ ফেব্রæয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। যথাযোগ্য মর্যাদায় কুলিয়া কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন সাবেক চেয়ারম্যান আছাদুল হক। এসময় চেয়ারম্যান আছাদুল হকে নেতৃত্বে শহীদ বেদীতে পুষ্পমাল্য দেন সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে আজহারুল ইসলাম, রুহুল কুদ্দুস ও বিধান বর্মন, লৎফর রহমান, আ: হান্নান, আহম্মদ আলী, শরীফ হোসেন, মেছের আলী, মোমিনুর রহমান, জামছেদ আলী প্রমুখ। কুলিয়া ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে কুলিয়া ও বহেরা শহীদ মিনার বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন মোশারাফ হোসেন ও সাইফুল ইসলাম প্রমুখ।
কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের পক্ষ থেকে কুলিয়া শহীদ মিনারে পুষ্পমালা অর্পণ করেন আবু হুরাইরা, ডা: অহিদুজ্জামান, ওমর ফারুক মুকুল, শাহিনুর ইসলাম, আশরাফুল আলম বাদল, ডা. আমিরুল ইসলাম প্রমুখ। কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বহেরা বাজার কমিটির পক্ষে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শহিদ শাহাজী, শিক্ষক মুজিবুদৌলা শামীম, নূরে আলম, আ: রহিম, মহরম শাহ ও মোফাজ্জেল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *