ঢাকাSaturday , 22 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পদ্মপুকুরে লিগ্যাল এইড কমিটির কর্মশালা

admin ঢাকা
আপডেট: 22 February 2020, 23:14

পদ্মপুকুর (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে ও শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়ন লিগ্যাল এইড এর সহযোগিতায় মুজিববর্ষে-আইনগত সহায়তা ও কল্যাণকর রাষ্ট্র শিরোনামে কর্মশালা অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটির সাথে পদ্মপুুকুর ইউনিয়ন কমিটির আইনগত সহায়তা প্রদান বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠানে ইউনিয়ন লিগ্যাল এইড এর সভাপতি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট এস,এম আতাউর রহমান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড এর চেয়ারম্যান এবং সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। এ সময় বিশেষ অতিথি থেকে কর্মশালা সঞ্চালকের দায়িত্ব সহ কি কি বিষয়ে লিগ্যাল এইড কমিটি সহায়তা দিতে পারবে এবং কোন ধরনের ব্যক্তিরা এই সহযোগিতা পাওয়ার যোগ্যতা রাখবে সে বিষয়ে বিস্তারিত তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা জজ মো. ফারুক ইকবাল, জেলা সিনিয়র সহকারী জজ, জেলা লিগ্যাল এইড অফিসার সালমা আক্তার, সহকারী জজ জাহিদ হাসান, জেলা দেওয়ানি কোর্টের পি.পি অ্যাডভোকেট আব্দুল লতিফ, জিপি অ্যাডভোকেট শুভ নাথ সিং, জেলা আইনজীবী সমিতির আইনজীবীবৃন্দ। প্রধান অতিথি জেলা দায়রা জজ শেখ মফিজুর রহমান সকলের সমস্যাগুলি মনোযোগ সহকারে শোনেন এবং দ্রæত সমাধানের ব্যাপারে লিগ্যাল এইড কমিটির সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *