ঝাউডাঙ্গা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টর: গত শুক্রবার বিকালে সদর উপজেলার ঝাউডাঙ্গা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভপতিত্ব করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি শেখ খায়রুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক মতিয়ার রহমান। মোবাইল ফোনে সম্মতি ও সফলতা কামনা করেন প্রতিষ্ঠাতা উপদেষ্টা (অব:) অধ্যক্ষ আব্দুর রহিম। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক নাজমুল হুসাইন, গাজী আক্তারুজ্জামান, আব্দুস সালাম। এসময় উপস্থিত ছিলেন মামুনার রসিদ, মিলন হোসেন, মোমিনুর রহমান সবুজ, তহিদুর রহমান, সোহাগ আলম, হুমায়ুন কবির মিরাজ, শাফিন আহমেদ, শুভ বিশ্বাস, শরিফুল ইসলামসহ আরো অনেকে। সাধারণ সভা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে একমাস মেয়াদে ১১সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক শেখ খায়রুল ইসলাম, সদস্য সচিব আব্দুস সালাম এ উক্ত আহŸায়ক কমিটির নেতৃত্বে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আজিজুল ইসলাম আজিজ।

Leave a Reply