ঢাকাThursday , 20 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে পুকুর থেকে ভারসাম্যহীন এক বৃদ্ধার লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 February 2020, 11:29

নূরুন্নবী ইমন :: শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের তারানীপুর এলাকার একটি পুকুর থেকে তোফাজ্জেল ধোনা গাজী (৮০) নামের ভারসাম্যহীন এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার কৈখালী ইউনিয়নের মৃত ভাদ্র গাজীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, ধোনা গাজী দীর্ঘ দিন যাবৎ ওঝার কাজ করে আসছিলেন। বিগত তিন বছর পূর্ব থেকে সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। সে হঠাৎ করে কাউকে না বলে বিভিন্ন জায়গায় চলে যেত। নিহত ধোনা গাজীর ছেলে আশরাফ জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে প্রতিদিনের ন্যায় আমার পিতা কাউকে কিছু না জানিয়ে বাহিরে চলে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে ঘরে না ফেরায় আমার মাতা বিষয়টি আমাদের অবগত করে। আমরা সারারাত অনেক স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান পাইনি।

সকালে জানতে পারলাম তারানীপুর একটি পুকুরে এক বৃদ্ধের লাশ ভাসছে। আমরা এসে লাশটি আমার পিতার বলে শনাক্ত করতে পেরেছি। বিষয়টি শ্যামনগর থানাকে অবগত করা হলে এস আই আইনুদ্দীন ঘটনার স্থল পরিদর্শন করেন। নিহত ধোনা গাজী এক স্ত্রী, চার পুত্র ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন। ধোনা গাজীর মৃত্যুতে তার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *