ঢাকাThursday , 20 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় এসএসসি পরীক্ষার্থীকে সহায়তার অভিযোগে শিক্ষক বহিষ্কার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 February 2020, 18:05

ডেস্ক রিপোর্ট :: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এসএসসি পরীক্ষার কেন্দ্রে শিক্ষার্থীকে সহায়তার অভিযোগে কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া একই অপরাধে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুর রবকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল কেন্দ্রের ১০১নং কক্ষে পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ জানান, ‘কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল কেন্দ্রের ১০১নং রুমের পরীক্ষার্থী তিথী ঘোষকে সহায়তার অভিযোগে দায়িত্বে থাকা সহকারী শিক্ষক রঞ্জন কুমার ঘোষকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ সূত্র জানায়, ‘এসএসসি পরীক্ষার্থী তিথী ঘোষ ওই সহকারী শিক্ষক রঞ্জন কুমার ঘোষের আপন ভাগ্নি। পরীক্ষার হলে সহকারী শিক্ষক রঞ্জন কুমার ঘোষ তার ভাগ্নিকে অনৈতিক সুবিধা দিচ্ছেন বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরে এলে তিনি ওই শিক্ষককে কেন্দ্র থেকে বহিষ্কারের আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *