ঢাকাWednesday , 19 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাংলাদেশ পুলিশ এখন অনেক জন বান্ধব ও দক্ষ – ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন

admin ঢাকা
আপডেট: 19 February 2020, 21:43

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পুলিশের প্যারেড গ্রাউন্ড, জেলা পুলিশ অফিস, রিজার্ভ অফিস, অস্ত্রাগার ও রেশন স্টোর বাৎসরিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার)। বুধবার (১৮ ফেব্রæয়ারি) সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সে সাতক্ষীরা হেড কোয়ার্টার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান প্যারেড কমান্ডের দায়িত্ব পালন করেন। প্যারেড গ্রাউন্ডে সালাম গ্রহণ শেষে ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘শত-ভাগ সততা ও নিষ্ঠার সাথে প্রত্যেক পুলিশকে তার পেশাগত দায়িত্ব পালন করতে হবে। মানুষ বিপদে পড়ে থানায় যায় বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্যে।

এজন্য থানায় সেবা নিতে আসলে সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। কোন রকম আর্থিক সুবিধা ছাড়াই থানায় সেবা নিতে আসা মানুষকে নি:স্বার্থে সেবা প্রদান করবেন। তিনি বলেন, ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিপিএম(বার) এঁর দিক নির্দেশনা মোতাবেক বাংলাদেশ পুলিশ জঙ্গি-মাদক ও সন্ত্রাস দমনে বিশেষ অবদান রেখে বিশ্বের কাছে প্রশংসা অর্জন করেছেন। দশ বছর আগের পুলিশ আর আজকের পুলিশ এক নয়। বাংলাদেশ পুলিশ এখন অনেক জন বান্ধব ও দক্ষ।’ তিনি আরও বলেন, ‘আইজিপি স্যারের দিক নির্দেশনায় পুলিশ কে জনতার পুলিশ হতে হবে।

পুলিশের চাকরি এখন ১০৩ টাকায় হয়। যেটা দেশব্যাপী কনস্টেবল নিয়োগে ইন্সপেক্টর জেনারেল ড. জাবেদ পাটোয়ারি বিপিএম (বার) দৃষ্টান্ত স্থাপন করেছেন। এক কথায় বিনা ঘুষে মেধা ও যোগ্যতায় পুলিশের চাকুরি হয় এখন। তাই খুলনা রেঞ্জ পুলিশের প্রত্যেকটি সদস্যকে সততা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। এ সময় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ ইলতুৎ মিশ, সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন, কালিগঞ্জ সার্কেল মো. জামিরুল ইসলাম, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইয়াছিন আলী, তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, ডিএসবি’র সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, বিশেষ শাখার ডি আই ওয়ান মিজানুর রহমান, ডিবির ওসি মহিদুল ইসলাম, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর হারুন সহ জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্য উক্ত প্যারেডে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *