কুলিয়া ইউনিয়ন পরিষদের অফিস ভাঙচুরের অভিযোগ
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: সালিশ কেন্দ্র দেবহাটার কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অফিস কক্ষ ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার নারীঘটিত বিষয়ে চেয়ারম্যানের কক্ষে একটি সালিশ হওয়ার কথা ছিল। সালিশের পূর্বে বহেরা গ্রামের রবিউল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম বাবুর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সাবেক চেয়ারম্যান আছাদুল হক লোকজন এসে চেয়ারম্যানের কক্ষে হামলা করে তাকে সেখান থেকে নিয়ে যায়। কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, আমাকে মারধর করে বঙ্গবন্ধুর ছবিসহ আসবাবপত্র ভেঙে বাবুকে ছিনিয়ে নিয়ে গেছে, আমি তাদের বিরুদ্ধে মামলা করব। এদিকে কুলিয়ার সাবেক চেয়ারম্যান আছাদুল হক জানান, আমার ভাইপো ন্যায় বিচার চাওয়ায় তাকে বেদম মারধোর করে থানায় দেওয়ার চেষ্টা করলে আমি আমার লোকজন নিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসি। আমি ও আমার লোকজন অফিসের কোন জিনিসে হাত দেয়নি এবং কাউকে মারধর করিনি। দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন ও দেবহাটা থানার এস.আই হেদায়েত সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছিল।

Leave a Reply