কালিগঞ্জের কৃষ্ণনগরে চুরি
কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগরে বসত ঘরের গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত ইরফান গাজীর ছেলে জাফর গাজীর বাড়িতে। থানা ও স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার দিবাগত রাতে চোরচক্র জাফর গাজীর বাড়ির গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর ওই ঘরে থাকা অ্যাপাচি, প্যালাটিনা ও হরনেট মোটর সাইকেলসহ একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। রাত ২ টার দিকে জাফর গাজীর পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে থানায় খবর দেয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক অনুপ কুমারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

Leave a Reply