ঢাকাTuesday , 18 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় অসহায় ও গরীব রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ

admin ঢাকা
আপডেট: 18 February 2020, 20:59

ডেস্ক রিপোর্ট: ‘সোনার বাংলায় মুজিববর্ষে, সমাজ কল্যাণ এগিয়ে চলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদ্রোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষ কীভাবে ভাল থাকবে সেই লক্ষে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সাতক্ষীরায় অনেক অসুস্থ মানুষ রোগে ভুগছেন তাদের কল্যাণে আমি চেষ্টা করছি একটু বরাদ্দ বেশি আনা যায় কীভাবে। জননেত্রী শেখ হাসিনা ভাল থাকলে দেশ ভাল থাকবে। দেশের সার্বিক উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার অবদান বলে শেষ করা যাবে না। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তার মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনার উদ্যোগ গ্রহণ করেছেন জননেত্রী শেখ হাসিনা বলে জানান এমপি রবি।’ এসময় উপস্থিত সকলের কাছে মানবতার মা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।’
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতর সাতক্ষীরা’র উপপরিচালক দেবাশিষ সরদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হোসাইন সাফায়াত। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, দীলিপ কুমার দেব, প্রবেশন অফিসার সুমনা, প্রশাসনিক কর্মকর্তা আজহারুল ইসলাম, অধির কুমার গাইন প্রমুখ। এসময় জেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদ্রোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১শ’৪৬ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৭৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *