শ্যামনগরে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি (শ্যামনগর): শ্যামনগরে এনজিও প্রতিনিধিদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম. আবুজর গিফারী এর সাথে মতবিনিময় ও এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে উক্ত সভায় এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এসময় গাজী আল ইমরান এর সঞ্চালনায় এনজিও প্রতিনিধিগণ তাদের প্রকল্প বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন।

Leave a Reply