আশাশুনি উপজেলা পরিষদের সমন্বয় ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
নিজস্ব প্রতিনিধি, আশাশুনি : আশাশুনি উপজেলা পরিষদের সমন্বয় সভা ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৭ ফেব্রæয়ারি) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পৃথকভাবে সভা দুটি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান আলমগীর আলম লিটন, ইঞ্জি. আ.ব.ম মোছাদ্দেক, প্রভাষক ম. মোনায়েম হোসেন, দিপঙ্কর সরকার, আব্দুল আলিম, আবু হেনা সাকিল, স,ম সেলিম রেজা মিলন, শেখ জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শেখ সাইদুল ইসলাম, পিআইও সোহাগ খান প্রমুখ। সভায় উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল স্থাপন করাসহ চলমান সকল উন্নয়ন কার্যক্রম যথা সময়ে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। একই স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি কাঁচা-পাকা সড়ক সংলগ্ন সকল চিংড়িঘের মালিকদের রাস্তার পাশে মাটি দিয়ে ঘের পরিচালনার করতে মাইকিং করা হলেও অধিকাংশ লোকজন না মেনে চলায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, বিভিন্ন মাহফিলে সরকার বিরোধী বক্তব্য পরিহারসহ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply