ঢাকাMonday , 17 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আটুলিয়ায় গ্রাম আদালতের সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 17 February 2020, 21:39

শ্যামনগর অফিস: শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রæয়ারি) ইউনিয়ন পরিষদের ডাকে জনৈক স্বপন কুমার বৈদ্যর বিরুদ্ধে আনিত অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। ইউপি সূত্র জানায়, একই ইউনিয়নের পরেশ চন্দ্র মন্ডলের ছেলে দিপংকর কুমার মন্ডল ৬৬ হাজার ৫ শত টাকা স্বপন কুমার বৈদ্যের কাছে পাওনার দাবিতে গ্রাম্য আদালতে বিধিগতভাবে আবেদন করেন। তারই প্রেক্ষিতে চেয়ারম্যান আবু সালেহ বাবু স্বপন বৈদ্যকে এ বিষয় প্রথম সমন জারি করে নোটিশ প্রদান করেন। নোটিশ মোতাবেক স্বপন কুমার বৈদ্য উপস্থিত না হওয়ায় ২য় সমন জারি করা হয়। জারি করে নোটিশ ও অবজ্ঞা করা হয়। স্বপন কুমার বৈদ্য এই সমন বিরোধিতা করে ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবুর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রদান করান। যার প্রেক্ষিতে গ্রাম আদালতের সভায় স্বপন কুমার বৈদ্যের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তির পাওনা প্রায় ১০ লক্ষাধিক টাকা আলোচনায় উঠে আসে। ইউএনডিপির সহযোগিতায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একটিভিটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ওয়েভ ফাউন্ডেশন আয়োজনে আটুলিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত পরিচালিত হয়। সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, পাওনাদারবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। লিগ্যাল নোটিশ প্রেরণ করায় গ্রাম আদালতের সভায় ক্ষোভ প্রকাশ করে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। গ্রাম আদালতের গ্রাম সহকারী মহিরঞ্জন সভাটি পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *