ঢাকাSunday , 16 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 16 February 2020, 22:14

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। রবিবার (১৬ ফেব্রæয়ারি) উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সহ-সভাপতি ইঞ্জি. কবির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সংস্থার সহ-সভাপতি বদরুল ইসলাম খান, প্রাইম ব্যাংক হেড অব ব্রাঞ্চ মো. সাঈদ হাসান খান সহ প্রাইম ব্যাংক এর সকল কর্মকর্তা, পৌর আওয়ামী লীগ এর সভাপতি শেখ নাসেরুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহমুদ হাসান মুক্তি, শেখ আব্দুল কাদের, শাহ আলম হাসান শানু, স.ম সেলিম রেজা, কাজী কামরুজ্জামান, মো. আলতাফ হোসেন, ফারহা দীবা খান সাথীসহ আম্পায়ার, শিক্ষক সিরাজুল ইসলাম, আব্দুর রউফ, মোবাশ্বের হোসেন, শিক্ষক ইমরান ফকির সহ খেলোয়াড় ও ক্রীড়ামোদী দর্শক। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আ.ম আখতারুজ্জামান মুকুল।
উদ্বোধনি খেলায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় বনাম সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় টসে জিতে ব্যাট করতে নেমে ৩৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২১ রান করে, দলের ওসমান সর্বোচ্চ ৭২ রান করে। জবাবে সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় ব্যাট করতে নেমে ২৩.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৯ রান করে। ফলে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ১৪২ রানে জয়লাভ করে। আগামী কাল সাতক্ষীরা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় বনাম রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *