কলারোয়ার কেরালকাতায় উন্মুক্ত ভাতাভোগী বাছাই
কলারোয়া অফিস: কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের সকল বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদের উন্মুক্ত ভাতার কার্ড বাছাই করা হয়েছে। গতকাল রবিবার সকালে কেরালকাতা ইউনিয়ন পরিষদ চত্বরে দিন ব্যাপী এ বাছাই প্রক্রিয়া চলে। কলারোয়া উপজেলা প্রশাসনের পক্ষে সমাজ সেবা অফিসার ফারুক হোসেনের সার্বিক দায়িত্বে বাছাই করা হয়। কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, কলারোয়া সরকারী কলেজের সাবেক ভিপি ও সাবেক ইউপি চেয়ারম্যান স.ম. মোরশেদ আলী। আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফ, মোশাররফ হোসেন টগর, মশিয়ার রহমান বাবু, আব্দুল গফুর, জালাল উদ্দীনসহ ইউনিয়নের সকল ওয়ার্ডের ইউপি সদস্য/ সদস্যাগণ সেখানে উপস্থিত ছিলেন। কেরালকাতা ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে সুবিধা বঞ্চিত সকল অসচ্ছল পরিবারের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীরা পরিষদে এসে এ বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সদস্য ওসমান গনি।
Leave a Reply