ঢাকাSaturday , 15 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা আতঙ্কে অভিভাবকরা

admin ঢাকা
আপডেট: 15 February 2020, 20:49

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১৯ নং কাঁঠালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ও দেয়াল ধসে পড়ে ৫ম শ্রেণির ২ শিক্ষার্থী গুরুত্বর আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, এঘটনায় অন্য শিক্ষার্থী ও অভিভাবকরা ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে। দীর্ঘদিন আগে বিদ্যালয়টির ছাদ ও দেয়াল ধসে পড়ার পরেও একই স্থানে ক্লাস চলতে থাকে। এমতাবস্থায় গত ৯ ফেব্রæয়ারি ক্লাস চলাকালীন সময় ছাদ ধসে ৫ম শ্রেণির ছাত্রী সুমাইয়া ও খাদিজা গুরুত্বর আহত হয়। শ্যামনগর হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তারা সুস্থ হলেও বর্তমানে বিদ্যালয়ের বারান্দায় ও পাশের একটি বাড়িতে ক্লাস চলছে শিক্ষার্থীদের। যাতে কোমলমতি শিক্ষার্থীরা ভালভাবে ক্লাস করতে পারে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে পায় এজন্য শিক্ষক, ছাত্র/ছাত্রী ও অভিভাবকগণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয় উপজেলা শিক্ষা অফিসার এর সাথে কথা বলার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *