পাইকগাছায় লস্কর পুলিশিং ফোরামের মতবিনিময় সভা
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় মুজিব বর্ষের অঙ্গীকার “পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্য বিষয়ের উপর লস্কর কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পুলিশিং ফোরামের সভাপতি ও আ’লীগনেতা বিভূতি ভূষণ সানার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ ও পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু। প্রধান আলোচক ছিলেন, ওসি এমদাদুল হক শেখ। বিশেষ অতিথি ছিলেন, আশরাফুল আলম, ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন, অ্যাড. শেখ আব্দুর রশিদ, ময়নুল ইসলাম, এস,আই নাজমুল হুদা প্রমুখ।

Leave a Reply