ঢাকাSaturday , 15 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ীতে ০৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

admin ঢাকা
আপডেট: 15 February 2020, 20:45

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ শ্যামনগর উপজেলার ০২ নং কাশিমাড়ী ইউনিয়ন শাখার ০৬নং ওয়ার্ড (ঘোলা) আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জাতীয় সংগীত শেষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আব্দুল্লাহ আল মামুন ও পবিত্র গীতা পাঠ করেন সাধন কুমার মন্ডল।
শনিবার বিকেলে ঘোলা জাগরণী যুব সংঘ মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রথম পর্বের অনুষ্ঠানে ০৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাজগুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজ্বী শমসের আলী ঢালী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন কেএম শরিফুল ইসলাম বাবু, রাজগুল ইসলাম, এসএম ইয়াহিয়ার রহমান খোকন, এসএম সাহজাহান, সানাউল্লাহ সরদার, মিজানুর রহমান, আব্দুল হালিম, আব্দুল ওহাব পিয়াদা, রেজাউল হক, আব্দুল আলীম, ইমামতাজ মেহেদী, জাকির হোসেন সহ ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমসের আলী ঢালীর নির্দেশক্রমে সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন ০৬ নং ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এসময় আগামী তিন বছরের জন্য ০৬ নং ওয়ার্ড (ঘোলা) আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছে রাজগুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কামাল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *