ঢাকাSaturday , 15 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে প্রাকৃতিক গ্যাসের সন্ধান!

admin ঢাকা
আপডেট: 15 February 2020, 22:03

শেখ শাওন আহমেদ সোহাগ: কালিগঞ্জের ভাড়াশিমলায় প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। মৎস ঘেরে নলকূপ স্থাপনের সময় এই গ্যাসের অস্তিত্ব মেলে। বিষয়টি জানাজানি হলে ভিড় করছেন উৎসুক জনতা। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সদস্যরা গ্যাস নির্গমন বন্ধ করে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার ভাড়াশিমলা গ্রামের মৃত মোজাহার গাজীর ছেলে আবু বক্কর (৬৮) ভাড়াশিমলা এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের পিছনে অবস্থিত নিজস্ব ও লিজকৃত প্রায় ৩ বিঘা জমিতে নতুন মৎস্য ঘের খনন করেছেন। ওই ঘেরে পানি উত্তোলনের উদ্দেশ্যে তিনি শনিবার (১৫ ফেব্রæয়ারি) পাইপ বসানোর উদ্যোগ নেন। ১০৫ ফুট পাইপ বসানোর পর বেলা ১ টার দিকে আকস্মিক ভাবে পাইপ দিয়ে পানির সাথে বালি ও গ্যাস নিগমন শুরু হয়। এসময় গ্যাসের উচ্চতা ছিল প্রায় ৫০ ফুট।
পরবর্তীতে কিছুটা কমলেও অব্যাহত ভাবে গ্যাস বের হতে থাকায় স্থানীয়রা প্রশাসনকে বিষয়টি অবহিত করার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্ডের সদস্যরা ঘটনাস্থলে যেয়ে দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে বালি ও মাটি চাপা দিয়ে গ্যাস নিগমন বন্ধ করতে সক্ষম হন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল, থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল সাংবাদিকদের বলেন, এখানে গ্যাসের মজুদ আছে কী না তা এই মুহ‚র্তে বলা সম্ভব নয়। ফল্স লেয়ার থেকেই গ্যাস উদগীরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাপেক্সকে বিষয়টি জানানো হয়েছে। তারা দ্রæত এসে বিষয়টি যাচাই করবে। তারপর বিস্তারিত জানা যাবে। আপাতত: গ্যাস নিগমন বন্ধ করা হয়েছে এবং নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *