ঢাকাSaturday , 15 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলিগঞ্জের দক্ষিণশ্রীপুরে ৪৮২ পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান

admin ঢাকা
আপডেট: 15 February 2020, 22:01

দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর ও দক্ষিণ শ্রীপুর গ্রামের ৪৮২টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রæয়ারি) বিকেল ৪ টার দিকে এ উপলক্ষে উত্তর শ্রীপুর ফুটবল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে নতুন সংযোগের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী, সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ফলে বিদ্যুৎ খাতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। স্বাধীনতার পরে জননেত্রী শেখ হাসিনার আপ্রাণ প্রচেষ্টায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নবাসী বিদ্যুতায়নের আওতায় এলো। এ উপহার ব্যবহারে সকলকে সাশ্রয়ী হতে হবে। বিদ্যুৎ অপচয় করলে চলবে না। বুঝতে হবে দক্ষিণ শ্রীপুরের মতো আরও অনেক এলাকা আছে, যেখানে এখনও বিদ্যুৎ পৌঁছায়নি। সেজন্য বিদ্যুৎ অপচয় রোধে সবাইকে এগিয়ে আসার আহŸান জানান তিনি। সাংবাদিক শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনের এজিএম শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড হাবিব ফেরদাউস শিমুল, কাজী কাওফিল অরা সজল, আল মামুন সরদার, সাজেদুল হক সাজু, মনিরুল ইসলাম, মিলন হোসেন, মমতাজ বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *