ঢাকাFriday , 14 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভালবাসা দিবসে দেবহাটায় ওয়েস্ট বিন বিতরণ

admin ঢাকা
আপডেট: 14 February 2020, 22:36

প্রেস বিজ্ঞপ্তি : বিশ্ব ভালোবাসা দিবসে ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা বাস্তবায়নের আহŸানে দেবহাটার রূপসি ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের পার্শ্ববর্তী দোকান মালিকদের মাঝে ওয়েস্ট বিন বিতরণ করেছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
শুক্রবার তিনি রূপসি ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পরিদর্শনকালে এ ওয়েস্ট বিন বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসক পরিষ্কার-পরিচ্ছন্ন নান্দনিক জেলা গড়ার কর্মযজ্ঞে অংশ নেওয়ার আহŸান জানিয়ে বলেন, নিজ নিজ দোকানের চারপাশ নিজেদের দায়িত্বেই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। শুধু দোকান নয়, এ আন্দোলন ছড়িয়ে দিতে হবে জেলার শেষ বাড়িটি পর্যন্ত। নিজের জেলাকে ভালবেসেই সকলকে এই কাজে অংশ নিতে হবে। ওয়েস্ট বিন বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুর রহমান, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *