ফারিয়া শ্যামনগর উপজেলা শাখার কমিটি গঠন
শ্যামনগর অফিস: ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) শ্যামনগর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রæয়ারি) শ্যামনগর সদরের গোপালপুর পিকনিক কর্নারে সকল ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এরিয়া ম্যানেজার এর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও বি,সি,ডি,এস শ্যামনগর উপজেলা শাখার সভাপতি প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, সাধারণ সম্পাদক ডা. দবির উদ্দিন, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডা. মো. আকবর হোসেন, ভোট গ্রহণ শেষে এশিয়ান ল্যাবরেটরিজ এর প্রতিনিধি জি এম হাফিজুর রহমান হাফিজ পঞ্চম বারের মতন সভাপতি নির্বাচিত হয়, সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শরীফ ফার্মা লিমিটেডের প্রতিনিধি মো. হাবিবুর রহমান, প্যাসিফিক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিনিধি মো. ইলিয়াস হাসান আগামী ৩ বছরের জন্য নির্বাচিত হয়।
Leave a Reply