ঢাকাFriday , 14 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

admin ঢাকা
আপডেট: 14 February 2020, 22:30

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় চম্পারানী মন্ডল (৩৫) নামে এক নারী নিহত হয়েছে। শুক্রবার বিকেলে তালা উপজেলার পাটকেলঘাটা থানার ত্রিশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত চম্পারানী মন্ডল পাটকেলঘাটা থানার কাপাসডাঙ্গা গ্রামের নারায়ন চন্দ্র মন্ডলের স্ত্রী। স্থানীয়রা জানান, ওই নারী সাতক্ষীরা-খুলনা সড়কের ত্রিশ মাইল এলাকায় রাস্তা পার হওয়ার সময় খুলনাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রæত ঘটনা স্থল ত্যাগ করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *