ঢাকাFriday , 14 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাঁদার দাবিতে ভোমরাস্থল বন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির যুগ্ম সম্পাদকসহ ২জন পিটিয়ে জখম

admin ঢাকা
আপডেট: 14 February 2020, 22:27

ডেস্ক রিপোর্ট: চাঁদার দাবিতে ভোমরাস্থল বন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও মাহেন্দ্র গাড়ি চালক কে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, ভোমরাস্থল বন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও আলীপুর গ্রামের কোরবান গাজীর ছেলে রেজাউল ইসলামের মাহেন্দ্র গাড়ি রয়েছে। সম্প্রতি তার গাড়িচালক আনারুল ইসলাম মাহমুদপুর বাদামতলা এলাকায় পৌঁছালে আলীপুর ঢালীপাড়ার মৃত কেরামত সরদারের ছেলে মিজানুর রহমান, আকবর আলী সরদারের ছেলে কামাল হোসেন, মনতেজ ঢালীর ছেলে বিপ্লব, আলতাফ হোসেন জাম্বু, আমিনুর ঢালীর ছেলে ইমরান হোসেন সোহাগ চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করে। এক পর্যায়ে ১৪ ফেব্রæয়ারি ২০২০ তারিখ সকাল ৯টায় রেজাউল ইসলাম ও তার মাহেন্দ্র চালক আনারুল ইসলাম একত্রে ভোমরা বাদমতলা এলাকায় পৌঁছালে উল্লেখিত ব্যক্তিরা তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। এঘটনায় ভুক্তভোগী রেজাউল ইসলাম প্রতিকার চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *